আমার কলমে
নমস্কার, আমি অঙ্কুর পাণ্ডে। মুর্শিদাবাদের কান্দি ব্লকের এক প্রত্যন্ত গ্রামে আমার বাস।
বোধোদয় নামের (মূলত বাংলা ভাষায়) এই ব্লগটি আমার মতপ্রকাশের একটি মাধ্যম। এখানে বর্তমানে ঘটে চলা দেশীয়, আন্তর্জাতিক বিভিন্ন ঘটনার বিশ্লেষণ, ইতিহাসের ঐতিহ্যবাহী বিষয়, সমাজিক বিভিন্ন ইস্যু তুলে ধরি। বিশেষ করে আমাদের কান্দি মহকুমা তথা মুর্শিদাবাদ জেলা তথা বঙ্গদেশের মোড় ঘোরানো ইতিহাস, প্রত্নতত্ত্ব, ঐতিহাসিক দলিলকে ভিত্তি করে তথ্যসমৃদ্ধ লেখা পাঠকের কাছে সহজভাবে পৌঁছে দেওয়া এই ব্লগের অন্যতম উদ্দেশ্য।
এই ব্লগে প্রকাশিত প্রতিটি লেখা যথাসম্ভব নির্ভরযোগ্য তথ্য ও ঐতিহাসিক সূত্রের ভিত্তিতে প্রস্তুত করার চেষ্টা করি। কোথাও কোনো তথ্যগত ত্রুটি চোখে পড়লে অবশ্যই জানাবেন; তা সংশোধনের আন্তরিক চেষ্টা থাকবে।
জীবনটাকে উপভোগ করতে চাই। সীমিত সময়ের জন্যই এই পৃথিবীতে আছি। প্রতিটি মুহূর্তই মূল্যবান। তাই সাফল্যে যেমন আনন্দ পাই, তেমনি ব্যর্থতা থেকেও শিক্ষা নেওয়ার চেষ্টা করি। এই বাইরে আমার সম্পর্কে বলার মতো তেমন কিছুই নেই। কাজের চেয়ে ভুলই হয়তো বেশি করি। তবে নিজের ভুল বুঝতে পারলে তা স্বীকার করতে দ্বিধা করি না। নিজের দুর্বলতা আড়াল করার চেয়ে নিজেকে যেমন, তেমনভাবেই মেলে ধরতে স্বাচ্ছন্দ্যবোধ করি। স্বপ্ন দেখতে ভালোবাসি। ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল, তবে ভণ্ডামি (বলা ভালো, হিপোক্রেসি) একেবারেই সহ্য হয় না।
আপনার মূল্যবান সময় দিয়ে বোধোদয়-এ আসার জন্য আন্তরিক ধন্যবাদ।
আঙ্কুর পাণ্ডে বা জ্যাক পাণ্ডে একজনই সেইটা হলো এই ব্লগারের এডমিন।আর তুমি যে এসব লেখ, এসব পড়তে দারুন ভালো লাগে।আর এসব বিষয়বস্তু আমাদের মাথায় আসে না।তাই অন্যরা যখন নৌট দেয় তখন খুব ভাল লাগে পড়তে ।তবে ভারতে সব কিছুর তথ্য যেমন-সেনাবাহিনী,নৌবাহিনী,বিমানবাহিনী,প্রযুক্তি,রেল,শিক্ষা,স্বাস্থ্য,অস্ত্র,দরিদ্র প্রভৃতি থাকলে ভাল হয়।
ReplyDeleteপ্রিয় বন্ধু,
Delete'ভারতে সব কিছুর তথ্য যেমন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, প্রযুক্তি, রেল, শিক্ষা,স্বাস্থ্য, অস্ত্র, দরিদ্রতা' সব বিষয়েই তথ্য রাখার চেষ্টা করবো এই ব্লগে। তবে সময় লাগবে। আর কোনও বিষয়ে তথ্যের প্রয়োজন হলে তো তুমি আছোই।
yes,i shall always help you to give more information..i shall try my best
ReplyDeleteyou welcome da;
Delete