Showing posts with label physics. Show all posts
Showing posts with label physics. Show all posts

Wednesday, 6 September 2017

Physics-1. System of Measurements and Unit (পরিমাপের একক ও পদ্ধতি )


রাশি- পরিমাপ যোগ্য প্রাকৃতিক বিষয়ই হল ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি। ভৌত রাশি দু-প্রকার।

    1) স্কেলার রাশি

  1. যার কেবল মান আছে।
  2. ভর, দৈর্ঘ্য, সময়, আয়তন, দ্রুতি, শক্তি, কার্য
  3. যদি বলা হয় একটি গাছের দৈর্ঘ্য ২০ মিটার বা একটি বালতিতে ২০ লিটার জল আছে। এখানে শুধু মান বলা হচ্ছে অভিমুখ নয়।   

    2) ভেক্টর রাশি

  1. যার মান ও অভিমুখ দুই-ই আছে।
  2. গতিবেগ, ভরবেগ, বল, ত্বরণ
  3. যদি বলা হয় বস্তুটির উপর ২ নিউটন বল প্রয়োগ করা হয়েছে তাহলে তথ্যটি অসম্পূর্ণ থেকে যায়; কারণ সে ক্ষেত্রে অভিমুখ উল্লেখ করা হয়নি ফলে আমাদের বলতে হবে, বস্তুটির উপর উল্লম্ব ভাবে ২ নিউটন বল প্রয়োগ করা হল।