এখানে কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ দেওয়া হল, যেগুলো ফেসবুক পোষ্ট/ হোয়াটস অ্যাপ ম্যাসেজ থেকে নেওয়া। প্রথমেই ধন্যবাদ জানাই সেই সব অজানা বন্ধুদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের তথ্য গুলোকে ডিজিটাল রুপ দান করেছে।। দেখে নিন এক নজরে।।
★দুইপক্ষ - কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।★দুই অয়ণ- উত্তরায়ণ, দক্ষিণায়ন।
★ত্রি ভুবন – স্বর্গ, মর্ত, পাতাল।
★ত্রিফলা - হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।
★ত্রিধারা - মন্দাকিনী, অলকানন্দা, ভোগবতী।
★ত্রিশক্তি - কালী, তারা, ত্রিপুরা।
★ত্রিকাল - অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
★ত্রিকুল - পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।
★ত্রিবেণী - গঙ্গা, যমুনা, সরস্বতী।
★ত্রিপিটক - সূত্র, বিনয়, অভিধর্ম।
★ত্রিরত্ন - বুদ্ধ, ধর্ম, সংঘ।
★ত্রিবর্গ - ধর্ম, অর্থ, কাম।
★গরমমশলা - দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।
★চারবেদ - ঋক, সাম, যজু, অথর্ব।
★চারযুগ - সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
★চতুর্বর্গ - ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
★চতুরঙ্গ সেনা - হস্তী, অশ্ব, রথ,পদাতিক।
★চতুর্ধাম - রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ, দ্বারকানাথ।
