Showing posts with label পশ্চিমবঙ্গ. Show all posts
Showing posts with label পশ্চিমবঙ্গ. Show all posts

Wednesday, 1 July 2015

Highest, Largest, Biggest and Oldest in West Bengal. (পশ্চিমবঙ্গের উচ্চতম, দীর্ঘতম, প্রাচীনতম, ব্যস্ততম ইত্যাদির একটি পরিসংখ্যান)


পশ্চিমবঙ্গের উচ্চতম, দীর্ঘতম, প্রাচীনতম, ব্যস্ততম ইত্যাদির একটি পরিসংখ্যান----
পশ্চিমবঙ্গ
→ আয়তনে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা বর্ধমান (7,024 বর্গকিমি)।

→ আয়তনে পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা (187.33 বর্গকিমি)।

→ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বতশৃঙ্গ সান্দাকফু (3,630 মিটার)।

→ পশ্চিমবঙ্গের উচ্চতম ভবন চ্যাটার্জি ইন্টারন্যাশনাল সেন্টার, কলকাতা।

→ পশ্চিমবঙ্গের প্রাচীনতম জলবিদ্যুত্ কেন্দ্র সিদ্রাপং, দার্জিলিং (1897 সালে স্থাপিত)।

→ পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা উত্তর 24 পরগনা।

→ পশ্চিমবঙ্গের সর্বনিম্ন জনবহুল জেলা দার্জিলিং।

→ পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্রীড়াঙ্গন যুবভারতী ক্রীড়াঙ্গন (1.20 লক্ষ দর্শক আসন বিশিষ্ট)।

Sunday, 1 September 2013

আমার চোখে বাংলাদেশ

   বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম সম্পর্কে আমার আগের পোস্টটাতে আলোচনা করেছিলাম। এবার আসি এখনকার স্বাধীন বাংলাদেশের কথায়।

     কলকাতা বন্দরকে পলি জমা থেকে রক্ষা করার জন্য ১৯৭৬ এ ফারক্কা বাঁধ তৈরি করে ভারত। অনেক তর্ক-বিতর্কের পরে ১৯৯৬ সালের ডিসেম্বর মাসে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী দেব গৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'গঙ্গার জল বন্টন চুক্তি' সই করেন। বিভিন্ন সময় দুই দেশের মধ্যে এই জল বণ্টন নিয়ে মতবিরোধও হয়েছে। স্বাধীন বাংলাদেশের সাথে ভারতের একটা চুক্তির কথা বললাম।