Showing posts with label টিপাইমুখ বাঁধ. Show all posts
Showing posts with label টিপাইমুখ বাঁধ. Show all posts

Sunday, 14 July 2013

টিপাইমুখ বাঁধ বন্ধে আসুন সবাই আমরা একসাথে জনমত গড়ি

ভূ-তাত্ত্বিক অবস্থান

টিপাইমুখ বাঁধ প্রকল্পের ভূ-তাত্ত্বিক অবস্থান খুব গুরুত্বপূর্ণ। বরাক উপত্যকার নিচে চ্যুতিটি বরাক ও এর অন্যান্য শাখা-প্রশাখাগুলোর গতি-প্রকৃতি নির্ধারণ করে। প্রস্তাবিত ড্যামটির অবস্থান তাইথু ফল্টের উপর যা ভূ-তাত্ত্বিকভাবে সক্রিয় এবং ভবিষ্যতে ভুমিকম্পের কেন্দ্র হতে পারে। এছাড়া, সঞ্চরণশীল ভূ-ত্বকীয় প্লেট (ইন্ডিয়ান ও বার্মিজ প্লেট) এই অঞ্চলকে বিশ্বের অন্যতম একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে পরিণত করেছে। রিক্টার স্কেলে ৭ এর উপরের মাত্রার অন্তত দুটি ভূমিকম্প টিপাইমুখের ১০০ কি.মি. ব্যাসার্ধের মধ্যে অনুভূত হয়েছে গত ১৫০ বছরে; যার মধ্যে সর্বশেষটির উপকেন্দ্র ছিল টিপাইমুখ থেকে মাত্র ৭৫ কি.মি. দূরে, ১৯৫৭ সালে। উপরন্তু ইন্দো-বার্মা রেঞ্জে টেকটনিক প্লেটের সঞ্চারণের ফলে এ অঞ্চলে মাটির অল্প গভীরে উৎপন্ন ভূমিকম্পের প্রবণতা বেশি। এই ধরনের কম্পনগুলোর তীব্রতা কম হলেও বেশি বিধ্বংসী। বিভিন্ন গবেষণায় পূর্ববর্তী ভূমিকম্পের রেকর্ড, ভূ-ত্বাত্তিক ডাটা এবং টেকটনিক প্লেট সঞ্চারণের ইতিহাস তাই এ আশঙ্কাই ব্যক্ত করে যে, টিপাইমুখ ড্যামটি ভূমিকম্পের জন্য সবচেয়ে বিপদজ্জনক একটি অঞ্চলে অবস্থিত।

টিপাইমুখ বাঁধের প্রভাব