Showing posts with label civilization. Show all posts
Showing posts with label civilization. Show all posts

Friday, 29 September 2017

Mehrgarh Civilization (মেহেরগড় সভ্যতা)

মেহেরগড় সভ্যতা ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীন সভ্যতা। (Mehrgarh is the earliest Neolithic site in India.) মেহেরগড় সিন্ধু নদীর পশ্চিমে বালুচিস্তানের বোলান পাসের কাছে অবস্থিত।

Ancient civilization (প্রাচীন সভ্যতা)

  কোটি কোটি বছর ধরে প্রকৃতির নিয়মে পৃথিবীতে নানা প্রাণীর জন্ম হয়েছে। প্রকৃতির এই ধীর পরিবর্তনের ধারাকে বলে বিবর্তন। ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন তাঁর বিখ্যাত অরিজিন অব স্পিসিজ গ্রন্থে দেখালেন বিবর্তনের ধারা। বিজ্ঞানীরা এশিয়া, ইউরোপ, আফ্রিকার নানা স্থানে আদিম মানবের মাথার খুলি, কঙ্কাল ইত্যাদির অংশবিশেষ খুঁজে পেয়েছেন। তাঁদের গবেষণার ফলে জানা গেছে শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রানীর পরে, আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে আদিম মানুষ পৃথিবীতে জন্মায়। শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রাণীর নাম এপ। এপ হল উচ্চশ্রেণীর বাঁদর। ভারতেও দিল্লীর উত্তরে শিবালিক পর্বতে এপ মানুষের জমে থাকা হাড় পাওয়া গেছে। আদিম মানবের আকৃতি অনুযায়ী নৃবিজ্ঞানীরা তাঁদের প্রাচীনত্ব নির্ণয় করেছেন ও ভিন্ন ভিন্ন নাম করণ করেছেন। যেমন- সিনানথ্রপাস (পিকিং মানব), পিথেকানথ্রপাস (জাভা মানব), এরা একই যুগে বাস করতো; কিন্তু একই প্রজাতির নয়। তাছাড়া ছিল, নিয়ানডারথাল ও হাইডেলবার্গ (জার্মানী) এবং ক্রোম্যাগনান মানুষ (ফ্রান্স)।