Friday, 29 September 2017

Ancient civilization (প্রাচীন সভ্যতা)

  কোটি কোটি বছর ধরে প্রকৃতির নিয়মে পৃথিবীতে নানা প্রাণীর জন্ম হয়েছে। প্রকৃতির এই ধীর পরিবর্তনের ধারাকে বলে বিবর্তন। ইংরেজ বিজ্ঞানী চার্লস ডারউইন তাঁর বিখ্যাত অরিজিন অব স্পিসিজ গ্রন্থে দেখালেন বিবর্তনের ধারা। বিজ্ঞানীরা এশিয়া, ইউরোপ, আফ্রিকার নানা স্থানে আদিম মানবের মাথার খুলি, কঙ্কাল ইত্যাদির অংশবিশেষ খুঁজে পেয়েছেন। তাঁদের গবেষণার ফলে জানা গেছে শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রানীর পরে, আজ থেকে প্রায় কয়েক লক্ষ বছর আগে আদিম মানুষ পৃথিবীতে জন্মায়। শিম্পাঞ্জী, গরিলা জাতীয় নরাকার প্রাণীর নাম এপ। এপ হল উচ্চশ্রেণীর বাঁদর। ভারতেও দিল্লীর উত্তরে শিবালিক পর্বতে এপ মানুষের জমে থাকা হাড় পাওয়া গেছে। আদিম মানবের আকৃতি অনুযায়ী নৃবিজ্ঞানীরা তাঁদের প্রাচীনত্ব নির্ণয় করেছেন ও ভিন্ন ভিন্ন নাম করণ করেছেন। যেমন- সিনানথ্রপাস (পিকিং মানব), পিথেকানথ্রপাস (জাভা মানব), এরা একই যুগে বাস করতো; কিন্তু একই প্রজাতির নয়। তাছাড়া ছিল, নিয়ানডারথাল ও হাইডেলবার্গ (জার্মানী) এবং ক্রোম্যাগনান মানুষ (ফ্রান্স)।




Tuesday, 26 September 2017

Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি): Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)

Physiographic Divisions of India (ভারতের ভূপ্রকৃতি)

1.    The Northern Mountains (উত্তরের পার্বত্য অঞ্চল)    

2.    The Great Plains of India (উত্তরের সমভূমি অঞ্চল)    

3.    The Peninsular Plateau (উপদ্বীয়ীয় মালভূমি অঞ্চল)    

4.    The Coastal Plains (উপকূলের সমভূমি অঞ্চল)    

5.    The Islands (দ্বীপ অঞ্চল)


 এখানে ভারতের পার্বত্য অঞ্চল (Northern Mountains) সম্পর্কে আলোচনা করা হল।

Saturday, 23 September 2017

Some Meaningful Bengali Words (কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ এখানে দেওয়া হল)

এখানে কিছু বাংলা শব্দের অন্তর্নিহিত অর্থ  দেওয়া হল, যেগুলো ফেসবুক পোষ্ট/ হোয়াটস অ্যাপ ম্যাসেজ থেকে নেওয়া। প্রথমেই ধন্যবাদ জানাই সেই সব অজানা বন্ধুদের যারা অক্লান্ত পরিশ্রম করে এই ধরনের তথ্য গুলোকে ডিজিটাল রুপ দান করেছে।। দেখে নিন এক নজরে।।
★দুইপক্ষ - কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ।
★দুই অয়ণ- উত্তরায়ণ, দক্ষিণায়ন।
★ত্রি ভুবন – স্বর্গ, মর্ত, পাতাল।
★ত্রিফলা - হরীতকী, বিভীতকী বা বহেড়া, আমলকী।
★ত্রিধারা - মন্দাকিনী, অলকানন্দা, ভোগবতী।
★ত্রিশক্তি - কালী, তারা, ত্রিপুরা।
★ত্রিকাল - অতীত, বর্তমান, ভবিষ্যৎ।
★ত্রিকুল - পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল।
★ত্রিবেণী - গঙ্গা, যমুনা, সরস্বতী।
★ত্রিপিটক - সূত্র, বিনয়, অভিধর্ম।
★ত্রিরত্ন - বুদ্ধ, ধর্ম, সংঘ।
★ত্রিবর্গ - ধর্ম, অর্থ, কাম।
★গরমমশলা - দারুচিনি, লবঙ্গ, ছোটো এলাচ।
★চারবেদ - ঋক, সাম, যজু, অথর্ব।
★চারযুগ - সত্য, ত্রেতা দ্বাপর, কলি।
★চতুর্বর্গ - ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
★চতুরঙ্গ সেনা - হস্তী, অশ্ব, রথ,পদাতিক।
★চতুর্ধাম - রামনাথ, বৈদ্যনাথ, জগন্নাথ, দ্বারকানাথ।

Friday, 22 September 2017

about INDIA

  • Area- 3287263 Km2, 
  • India is the 7th Largest Country. 
  • 2.4% of Land hemisphere & 0.57% of the area of earth.
  • North to South- 3214 km(1997mi).
  • East to West- 2933 km(1822mi).
  • India Standard Time (IST) calculated on basis of 82.50`E (GTM + 5 Hours and 30 minutes). It passes near Allahabad.

Friday, 15 September 2017

Geography of India (ভারতের ভূগোল)

এখানে ভারত এবং পশ্চিমবঙ্গের আঞ্চলিক ভূগোল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ভারতের এবং বিশেষত পশ্চিমবঙ্গের ভূ-প্রকৃতি, নদ-নদী, জলবায়ু, মৃত্তিকা, জলসেচ ব্যবস্থা, খনিজ সম্পদ, শিল্প ইত্যাদি বিষয় গুলির উপর বিশেষ আলোকপাত করা হবে। বিস্তারিত ভাবে নিম্নে দেওয়া হল।

1.    Details about INDIA 

Location, Channel, Geological Structure of India.