Thursday, 27 June 2013

এশীয়ার দ্বিতীয় দীর্ঘতম সুরঙ্গ

     কাশ্মীরে যে কোনও মরসুমে দেশের এক প্রান্ত থেকে যোগাযোগের ব্যবস্থা রাখাটা দেশের সরকারের কাছে বেশ চ্যলেঙ্গের। আর ভারতের রেল যোগাযোগ যদি ভূস্বর্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি দেশের থেকে তা হলে তো মাথা ব্যথাটা আরও বেশি থাকে। কিন্তু প্রকৃতির কাছে তো মানুষ নিরুপায়। প্রতি বছর শীতেই বানিহালে জওহর সুড়ঙ্গপথ বন্ধ হয়ে যায়।

 ক’দিনের জন্য ভূস্বর্গ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাকি দেশ থেকে। কাজিগুন্দ থেকে বানিহাল পর্যন্ত নতুন রেল লাইন সেই বিচ্ছিন্ন হয়ে থাকার দিনগুলি এ বার মুছে ফেলবে কাশ্মীর উপত্যকার ক্যালেন্ডার থেকে। এই নতুন রেল-সংযোগ। এমন আশা নিয়েই কাশ্মীর সফরের দ্বিতীয় দিনে আজ কাজিগুন্দ-বানিহাল ১৭ কিলোমিটার রেল লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং বার্তা দিলেন পাক মদতে অশান্ত উপদ্রুত কাশ্মীরে শান্তি ফিরিয়ে এনে সার্বিক উন্নয়ন ঘটাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এবং এটা তারই এক নমুনা মাত্র।

Thursday, 20 June 2013

দেবভূমিতে ধ্বংসলীলা


 
  নির্ধারিত সময়ের বেশ কয়েক দিন আগেই ঢুকে পড়েছিল বর্ষা। আর সেই আগাম বর্ষাই বিপর্যয় ডেকে আনল উত্তরাখণ্ড-হিমাচলের বিস্তীর্ণ এলাকায়। বৃষ্টি, হড়পা বান আর ধসের ধাক্কায় সেখানে আটকে পড়েছেন কয়েক হাজার তীর্থযাত্রী। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে স্থগিত করে দেওয়া হয়েছে চার ধাম যাত্রা। আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারের কাজ শুরু হয়েছে। বহু লোক নিখোঁজ। সরকারের তরফে প্রথমে ৫০ জন নিখোঁজ বলা হলেও উদ্ধারের কাজ যত এগোচ্ছে, সংখ্যাটা তত বাড়ছে। এই সংখ্যাটা আরও বাড়বে বলেই আশঙ্কা প্রশাসনের।  বহু জায়গাতেই ধস নেমেছে।

Tuesday, 28 May 2013

বারকোড তৈরি করুন আপনার ইচ্ছা মত !!!


  বারকোড হল এক প্রকারের সাংকেতিক ভাষা।

বারকোড তৈরি করুন, ankurin.blogspot.in

   বিভিন্ন জিনিষ কিনলে দামের পাশে অনেক গুলো পরপর সমান্ত্ররাল কালো দাগ দেখতে পাই। এই গুলোকে বারকোড বলে। আমারা-ও যদি নিজেদের ইচ্ছা মতো বারকোড বানাতে পারি টা হলে কেমন হয়?

Saturday, 18 May 2013

আফগানিস্তান পুনর্গঠনে ভারতের ভূমিকা

      আফগানিস্তান, যার সরকারী নাম আফগানিস্তান ইসলামী প্রজাতন্ত্র।  আফগানিস্তানের উত্তর সীমানায় তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান; পূর্বে চীন এবং পাকিস্তান-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর; দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান।

আফগানিস্তান পুনর্গঠনে ভারতের ভূমিকা

রাজনীতির প্রাচীন প্রেক্ষাপট

            ১৯৬০-এর দশক পর্যন্ত আফগানিস্তানের রাজা ও তাঁর আত্মীয়েরা কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণ করতেন। তবে রক্ষণশীল গোষ্ঠীগত ও ধর্মীয় নেতারাও শাসনব্যবস্থায় প্রভাব বিস্তার করতেন। ১৯৬৩ সালে প্রথমবারের মত রাজপরিবারের বাইরের একজনকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেয়া হয় যাতে রাজতন্ত্র আইন প্রণয়নের দায়িত্ব থেকে অব্যাহতি পায়।

Wednesday, 1 May 2013

কাশ্মীর ভারতের ছিল, আছে, থাকবে

পৃথিবীর ভূস্বর্গ। জম্মু ও কাশ্মীর। 

কাশ্মীর আসলে ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিমের একটি পাহাড়ী অঞ্চল। উনবিংশ শতকের মাঝামাঝি পর্যন্ত, কাশ্মীর শব্দটি ভৌগোলিকভাবে শুধু বিশাল হিমালয় এবং পীর পঞ্জল পর্বতমালার উপত্যকাকে নির্দেশনা করতো।